তথ্য মুছে ফেলার নির্দেশনা
সর্বশেষ হালনাগাদ: ২৭ অক্টোবর ২০২৬
আপনি চাইলে আমাদের কাছে থাকা আপনার ব্যক্তিগত তথ্য মুছে ফেলার অনুরোধ করতে পারেন — ওয়েবসাইট, Facebook Messenger বা WhatsApp যেখান থেকেই যোগাযোগ করে থাকুন।
কীভাবে অনুরোধ করবেন
- support@ekshathekini.com ঠিকানায় "Data deletion request" বিষয় দিয়ে ইমেইল করুন, অথবা আমাদের Facebook পেজে মেসেজ করে লিখুন "আমার তথ্য মুছে দিন"।
- যাচাইয়ের জন্য আপনার মোবাইল নম্বর (ওয়েবসাইট ব্যবহারকারী) অথবা Facebook প্রোফাইলের নাম (Messenger ব্যবহারকারী) জানান।
যা মুছে ফেলা হবে
- নাম, ঠিকানা, চ্যাটের মেসেজ ও Messenger/WhatsApp আইডি।
- পুশ নোটিফিকেশন সাবস্ক্রিপশন ও লগইন সেশন।
- আপনার অ্যাকাউন্ট।
যা রাখা হতে পারে
সম্পন্ন অর্ডার, পেমেন্ট ও রিফান্ডের রেকর্ড হিসাব ও আইনি প্রয়োজনে রাখা হতে পারে। চলমান বুকিং বা অপরিশোধিত রিফান্ড থাকলে তা নিষ্পত্তির পর তথ্য মুছে ফেলা হবে।
সময়
অনুরোধ পাওয়ার ৩০ দিনের মধ্যে তথ্য মুছে ফেলা হয় এবং ইমেইল বা মেসেজে নিশ্চিত করা হয়।
যোগাযোগ
- ইমেইল: support@ekshathekini.com
- দেশ: বাংলাদেশ